News Flash

  • Home
  • প্রধান খবর
  • Keshav Prasad Maurya: জাতপাত ও তোষণের সমার্থক সমাজবাদী পার্টি : কেশব প্রসাদ মৌর্য
Image

Keshav Prasad Maurya: জাতপাত ও তোষণের সমার্থক সমাজবাদী পার্টি : কেশব প্রসাদ মৌর্য

লখনউ, ৩ মে (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা ও উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তাঁর দলের বিরুদ্ধে তোপ দেগে মৌর্য টুইটারে লিখেছেন, অখিলেশের চরিত্র ও সমাজবাদী পার্টি জাতপাত ও তোষণের সমার্থক। হিন্দিতে টুইট করে মৌর্য এদিন লিখেছেন, “অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির চরিত্র জাতপাত এবং তোষণের সমার্থক। সম্প্রীতি, উন্নয়ন এবং সুশাসন হল বিজেপি এবং উত্তর প্রদেশের বৈশিষ্ট্য।”

প্রসঙ্গত, এক দিন আগেই বিজেপির বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ এনেছিলেন অখিলেশ যাদব। তিনি একটি বিবৃতিতে জানান, “বিজেপি একটি জাতপাতের দল। কেন্দ্র থেকে রাজ্য, সর্বত্রই বিজেপি সরকার জাতপাতে পরিপূর্ণ। বিজেপি সরকার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।” অখিলেশ যাদবের এই বিবৃতির সমালোচনা করলেন কেশব প্রসাদ মৌর্য।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top