News Flash

  • Home
  • দিনের খবর
  • Satish Poonia: তোষণের রাজনীতির জন্যই রাজস্থানের শান্তি বিঘ্নিত হয়েছে : সতীশ পুনিয়া
Image

Satish Poonia: তোষণের রাজনীতির জন্যই রাজস্থানের শান্তি বিঘ্নিত হয়েছে : সতীশ পুনিয়া

যোধপুর, ৩ মে (হি.স.) : রাজস্থানের যোধপুরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। রাজস্থানের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, “তোষণের রাজনীতির জন্যই রাজস্থানের শান্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে।” আবার বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর বলেছেন, “রাজস্থান সরকার অনর্থক।”

যোধপুরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে রাজস্থান বিজেপির সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, “তোষণের রাজনীতির জন্যই রাজস্থানের শান্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। করৌলির ঘটনা থেকে এটা পরিষ্কার যে, এই ধরনের ঘটনা ঘটছে সরকারি সুরক্ষায়। কেন এই ধরনের ঘটনা শুধুমাত্র কংগ্রেসের শাসনেই ঘটে?” বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর তোপ দেগে বলেছেন, “রাজস্থান সরকার অনর্থক। আপনারা যত খুশি সাংবাদিক সম্মেলন করুন অথবা তাঁর (রাহুল গান্ধী) পার্টি করার পক্ষে যত যুক্তিই উপস্থাপন করুন, আপনাদের সরকার কেন নিজস্ব দায়িত্ব পালন করছে না?”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top