News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার অপসারণ চাইল বিজেপি, আদেশ বললেন চরমে পৌঁছেছে শব্দ দূষণ
Image

দিল্লিতে ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার অপসারণ চাইল বিজেপি, আদেশ বললেন চরমে পৌঁছেছে শব্দ দূষণ

নয়াদিল্লি, ৩ মে (হি.স.): এবার রাজধানী দিল্লিতে সমস্ত ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার অপসারণ চাইল বিজেপি। এ জন্য ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা। তাঁর মতে, দিল্লিতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে শব্দ দূষণ। মঙ্গলবার দিল্লি বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতোই, সমস্ত ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার অপসারণের অনুরোধ জানিয়ে সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আমরা একটি চিঠি লিখেছি। এমনকি বোম্বে হাইকোর্টও জানিয়েছে, লাউডস্পিকার কোনও ধর্মের অংশ নয়।”

দিল্লি বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা আরও বলেছেন, “দিল্লিতে শব্দ দূষণ চরমে পৌঁছেছে; অনেক রাজ্য ইতিমধ্যেই ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার অপসারণের সিদ্ধান্ত নিয়েছে এবং জনসাধারণও সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শব্দ দূষণের ফলে ছাত্র-ছাত্রী এবং অসুস্থ ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হন।” এ বিষয়ে দিল্লি সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top