News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ৪১ জন খুদে ক্রিকেটারকে নিয়ে বিশেষ ট্রেনিং ক্যাম্প টিসিএ-র
Image

Cricket : ৪১ জন খুদে ক্রিকেটারকে নিয়ে বিশেষ ট্রেনিং ক্যাম্প টিসিএ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। দারুণ উদ্যোগ টিসিএ-র। এবার গোটা রাজ্য থেকে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের বাছাই করে ২১ দিনের একটি বিশেষ ক্যাম্প শুরু হলো এমবিবি স্টেডিয়ামে সোমবার থেকে। মোট ৪১ জন ক্রিকেটারকে বাছাই করা হলো এই শিবিরের জন্য। বিগত দিনে এরকম কিন্তু খুব কমই হয়েছে। যে-কোনও একটা টুর্নামেন্ট হবার পর ক্রিকেটাররা হারিয়ে যেত। আবার আসর শুরু হবার কয়েকদিন পূর্বে ক্রিকেটারদের দেখা মিলত মাঠে ময়দানে। এই ভাবেই বিগত দিনে চলতো রাজ্যে ক্রিকেট। তবে এবার কিন্তু এরকম নয়। খোল নলচে বদলে গেছে এখন পুরো টিসিএ-র। খুদে ক্রিকেটার সহ সিনিয়র ক্রিকেটারদের সারা বছর অনুশীলনের সঙ্গে জড়িয়ে রাখতে এখন উদ্যোগ নিলো টিসিএর বর্তমান কমিটি। বিশেষ করে এর কৃতিত্ব অবশ্যই দিতে হবে টিসিএ-র বর্তমান কার্যকরী কমিটিকে ।

রাজ্য ক্রিকেটকে এক আলাদা মাত্রা এনে দিতে দায়িত্ব বান কর্মকর্তারা রীতিমতো বদ্ধপরিকর। এই লক্ষ্যেই শুরু হয়ে গেছে এখন একদমই তৃনমূল স্তর থেকে ক্রিকেটার বাছাই করে প্রশিক্ষণ পর্ব। ক্যাম্পে ডাক পাওয়া  প্রত্যেক ক্রিকেটারই যোগ দিল এদিন এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে। ২১ দিনের এই ক্যাম্প সম্পূর্ন ভাবে তদারকি করবেন জুনিয়রের চিফ কোচ গৌতম সোম। সঙ্গে রয়েছেন অন্যান্য কোচেরাও। খুদেদের উৎসাহ জোগাতে এদিন এমবিবি স্টেডিয়ামে গেলেন টিসিএর যুগ্ম সচিবও। কথা বললেন ক্রিকেটারদের সঙ্গে। কেন এই বিশেষ ক্যাম্প করা হলো তা স্পষ্ট ভাবে তিনি তুলে ধরলেন। ক্রিকেটারদের প্রশিক্ষণের বিষয়ে আগামী দিনে আরও উদ্যোগ নেয়া হবে বলে তিনি ব্যক্ত করেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top