News Flash

  • Home
  • খেলা
  • ‌Chess : মেট্রিক্সের অনূর্ধ্ব-‌১৬ দাবা প্রতিযোগিতা আজ
Image

‌Chess : মেট্রিক্সের অনূর্ধ্ব-‌১৬ দাবা প্রতিযোগিতা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। অনূর্ধ্ব-‌১৬ দাবার আসর আজ। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। আজ সকাল ৯ টায় হবে আসরের উদ্বোধন। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে। আপাতত ৪১ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে। এবারের আসরে বিলোনিয়া, উদয়পুর এবং মেলাঘর থেকেও বেশ কয়েক জন খুদে দাবাড়ু আসরে অংশ নিয়েছে। আসরের বিজয়ী প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি। এছাড়া অনূর্ধ্ব-‌১২ এবং ৮ বিভাগে প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুর পাশাপাশি সেরা বালিকা ও সর্ব কনিষ্ঠ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। বিকেল ৫ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার প্রবোধ রঞ্জন দত্ত। আসরে অংশ নেওয়া দাবাড়ুদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত অনুরোধ করেছেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top