News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : প্রেমিকার সাথে দেখা করার অপরাধে যুবককে গণপিটুনি
Image

Attack : প্রেমিকার সাথে দেখা করার অপরাধে যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ প্রেমিকার সাথে দেখা করার অপরাধে গণপিটুনির শিকার এক যুবক৷ ঘটনা ভট্টপুকুর কালিটিলা এলাকায়৷ গুরুতর আহত ২২ বছরের অন্তর দাস৷ জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক৷


জানা যায়, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল অন্তর দাস৷ সেই কারনেই ভট্টপুকুর কালিটিলা এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাকে  প্রচন্ড মারধর করে৷ প্রায় ১০ থেকে ১২ জন লোক তাকে মারধর করে বলে অভিযোগ৷ এমনকী পিটিয়ে ওই যুবককে রাস্তায় ফেলে রাখা হয়৷ পরে স্থানীয় এক ব্যাক্তি যুবকের বাড়িতে খবর দিলে তারা তড়িঘড়ি ছুটে এসে যুবককে জ্ঞানহীন অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসে৷ তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যাবস্থা গ্রহন করা হয়নি বলে জানা গেছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top