News Flash

  • Home
  • খেলা
  • Cricket : চন্ডীবাড়ি মাঠে আজ স্কুল ক্রিকেটের ফাইনালে অমরপুর রাঙ্গামাটির লড়াই
Image

Cricket : চন্ডীবাড়ি মাঠে আজ স্কুল ক্রিকেটের ফাইনালে অমরপুর রাঙ্গামাটির লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। অমর পুরে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। ফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। আগামীকাল, মঙ্গলবার চন্ডীবাড়ি মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এতে অমরপুর স্কুল খেলবে রাঙ্গামাটি স্কুলের বিরুদ্ধে। অমরপুর স্কুল দল আগেই ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। আজ, সোমবার অনুষ্ঠিত অপর সেমিফাইনালে রাঙামাটি স্কুল দল ভিজেডি মেথডে প্রতিপক্ষ কাওয়ামারাঘাট হাই স্কুলকে ৯ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে অসমাপ্ত ম্যাচ আজও বিজেডি মেথডে হিসেব- নিকেশের টেবিলে জয় পরাজয় নিশ্চিত করতে হয়েছে।

সকাল ন’টা নাগাদ চন্ডীবাড়ি মাঠে ম্যাচ শুরুতে টস জিতে রাঙ্গামাটি স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৪.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে রাঙ্গামাটি স্কুল দল ২২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে দ্বীপ বিশ্বাসের ৭২ রান, নয়ন সরকারের ৫৩ রান এবং প্রীতম দাসের ৩৯ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত হিসেবে প্রাপ্ত ৩৩ রানও তাদের কাজে এসেছে। কাওয়ামারাঘাট স্কুলের প্রধিরাম লিয়াং ৪৬ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট দখল করেছে। এছাড়া, মজেন্দ্র রিয়াং পেয়েছে দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে কাওয়ামারা ঘাট স্কুল ২১ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করতেই বৃষ্টি জনিত প্রতিকূল পরিস্থিতিতে খেলা থেমে যায়। স্বাভাবিক কারণে ভিজেডি মেথড-এ ৯ রানের ব্যবধানে রাঙ্গামাটি স্কুল দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। কাউয়ামারা ঘাট স্কুলের পক্ষে ওপেনার রাজদীপ সাহা সর্বাধিক ৩৫ রান পায়। এদিকে, রাঙ্গামাটি স্কুলের বিক্রম দাস ২৩ রানে ৪টি এবং দ্বীপ বিশ্বাস ২১ রানে তিনটি উইকেট পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top