News Flash

  • Home
  • দিনের খবর
  • তাপ্তি নদীর ধারে খেলা করছিল, আচমকা স্রোতে তলিয়ে সুরাটে মৃত্যু তিনজনের
Image

তাপ্তি নদীর ধারে খেলা করছিল, আচমকা স্রোতে তলিয়ে সুরাটে মৃত্যু তিনজনের

সুরাট, ৩০ এপ্রিল (হি. স.) : গুজরাটের সুরাটে তাপ্তি নদীতে ডুবে মৃত্যু হল দুই নাবালক ও এক নাবালিকার। শুক্রবার সন্ধ্যায় নদীর ধারে ওই তিনজন খেলা করছিল, আচমকা জলস্তর বেড়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নদীবক্ষে তলিয়ে যায় তিনজন। পরে শুক্রবার রাতেই দু’জনের দেহ উদ্ধার হয়, একজনের দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ঘটনাটি ঘটেছে সুরাটের রান্দের এলাকায়। মৃত শিশুদের বাড়ি ইকবাল নগর বস্তি এলাকায়।

শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নদীর ধারে ওই তিনজন খেলা করার সময় আচমকাই জল স্তর বেড়ে যায়। নদীবক্ষে তলিয়ে যায় তিনজন, পরে তিনজনের দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতেই দু’জনের দেহ উদ্ধার হয়, একজনের দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ইকবাল নগর বস্তি এলাকার বাসিন্দা ওই তিনজনের নাম-মহম্মদ ফকির (৭), শাহাদাত ফকির (৮) ও সানিয়া শেখ (১৪)। সানিয়ার দেহ উদ্ধার হয় শনিবার সকালে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top