News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের এটাহ-তে লাইনচ্যুত মালগাড়ি, দিল্লি ও হাওড়ার মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত
Image

উত্তর প্রদেশের এটাহ-তে লাইনচ্যুত মালগাড়ি, দিল্লি ও হাওড়ার মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত

এটাহ, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। শনিবার সকালে এটাহ জেলার ভরথানা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িও অনেকগুলি বগি বেলাইন হয়ে যায়। এই রেল দুর্ঘটনার জেরে দিল্লি ও হাওড়ার মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে, দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। রেল সূত্রের খবর, ভরথানা রেল স্টেশন এবং ইকদিল রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে।

মালগাড়িটি কানপুর থেকে কয়লা নিয়ে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও রেলের আধিকারিকরা। দুর্ঘটনার ফলে মালগাড়ির ওয়াগনে থাকা কয়লা টুকরো টুকরো হয়ে যায় এবং রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই রেল দুর্ঘটনার জেরে দিল্লি ও হাওড়ার মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। অনেক ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছেছে। গরমের মধ্যেই অসুবিধার সম্মুখীন হয়েছেন যাত্রীরা।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top