News Flash

  • Home
  • দেশ
  • ২ থেকে ৪ মে দিল্লি ও পঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টি হতে পারে হরিয়ানা-রাজস্থানে
Image

২ থেকে ৪ মে দিল্লি ও পঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টি হতে পারে হরিয়ানা-রাজস্থানে

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): তাপপ্রবাহে নাজেহাল অবস্থা দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যের মানুষজনের। এই পরিস্থিতি সুখবর দিল ভারতীয় আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৪ মে রাজস্থান, দিল্লি, পঞ্জাব ও হরিয়ানায় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও। এই সময়ে তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রির মধ্যে। তার আগে আগামী দু’দিন তাপপ্রবাহ বজায় থাকবে।

ভারতীয় আবহাওয়া দফতরের আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছে, ১ মে অবধি পশ্চিম রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ডে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ মে থেকে একটি পরিবর্তন ঘটতে চলেছে, পশ্চিমী ঝঞ্ঝা অগ্রসর হচ্ছে; বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, ৪ মে আন্দামান সাগরে একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, ৫ মে-র মধ্যে নিম্নচাপপে পরিণত হবে, সেটি আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত পরিবর্তনের ফলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top