News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে দাবদাহের কমলা সতর্কতা, গ্রীষ্মের গরমে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য
Image

দিল্লিতে দাবদাহের কমলা সতর্কতা, গ্রীষ্মের গরমে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): গরমের দহনজ্বালায় জ্বলছে ভারত। গ্রীষ্মের গরমে কাহিল হয়ে পড়েছে দিল্লি থেকে মহারাষ্ট্র, গুজরাট থেকে রাজস্থান, উত্তর প্রদেশ থেকে বিহার-দেশের বিভিন্ন রাজ্য। রাজধানী দিল্লিতে আবার দাবদাহের ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আগামী ৩-৪ দিন এমনই গরম থাকবে দেশের বিভিন্ন রাজ্যে। আপাতত রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং ওডিশায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে। চূড়ান্ত গরমের এই পরিস্থিতি মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে, তারপর হতে পারে বৃষ্টি।

ইতিমধ্যেই উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। দিল্লিতেও গরমে নাজেহাল হওয়ার মতো অবস্থা। গরমে হাঁসফাঁস করছে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরও। এই তাপমাত্রা বৃদ্ধির জন্য জলের চাহিদা উত্তরোত্তর বাড়ছে, চাহিদা বাড়ছে বিদ্যুতেরও। মরুরাজ্য রাজস্থানেও গরমে নাজেহাল অবস্থা মানুষজনের। দুপুরের দিকে বাড়ির বাইরে বেরোচ্ছেন কমসংখ্যক মানুষ।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top