News Flash

  • Home
  • দেশ
  • জাহাঙ্গীরপুরি হিংসা: অভিযুক্তকে দু দিনের পুলিশ হেফাজতে পাঠাল দিল্লি আদালত
Image

জাহাঙ্গীরপুরি হিংসা: অভিযুক্তকে দু দিনের পুলিশ হেফাজতে পাঠাল দিল্লি আদালত

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : শুক্রবার দিল্লির একটি আদালত জাহাঙ্গীরপুরী হিংসা মামলায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুদিনের দিল্লি পুলিশের হেফাজত মঞ্জুর করেছে। অভিযুক্তদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজির করার পরে ম্যাজিস্ট্রেট তাপস্যা আগরওয়াল ফরিদ ওরফে নীতুকে দিল্লি পুলিশের অপরাধ শাখার কাছে দুদিনের হেফাজত মঞ্জুর করেছেন।

তদন্তকারী আধিকারিক প্রদীপ কুমার এদিন আদালতের কাছে অভিযুক্তের পোশাক উদ্ধার করে দাখিল করেছেন এবং ইতিমধ্যেই পুলিশ হেফাজতে থাকা আরও দুই অভিযুক্তকে জেরার মুখোমুখি বসানো হবে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে একটি মিছিল চলাকালীন দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার পরই অভিযুক্ত দিল্লি থেকে পালিয়ে গিয়েছিল।
এদিন তদন্তকারী আধিকারিক কুমারের দাখিল শুনে আদালত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজত মঞ্জুর করেন। আদালত উল্লেখ করেন, অভিযুক্তদের হেফাজত দেওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে।

ক্রাইম ব্রাঞ্চ এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পশ্চিমবঙ্গের তমলুক থেকে ফরিদকে গ্রেফতার করে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top