News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: যথার্থ আদর্শ নিয়ে সঠিক পথে এগিয়ে চলেছে বিজেপি : জে পি নাড্ডা
Image

J P Nadda: যথার্থ আদর্শ নিয়ে সঠিক পথে এগিয়ে চলেছে বিজেপি : জে পি নাড্ডা

আহমেদাবাদ, ২৯ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র আদর্শ বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। বিজেপি এমনই একটি দল যে দল যথার্থ আদর্শ নিয়ে সঠিক পথে এগিয়ে চলেছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নাড্ডা আরও বলেছেন, “যদি কেউ আমাদের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে ৫০ থেকে ৬০ বছর ধরে পরিশ্রম করতে হবে।”

শুক্রবার গুজরাটের আহমেদাবাদ পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সেখানে বিজেপি কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন নাড্ডা। তিনি বলেছেন, “বিজেপি এমন একটি দল যে দল সঠিক আদর্শ নিয়ে সঠিক পথে এগিয়ে চলে এবং দেশকেও এগিয়ে নিয়ে যাবে।” গুজরাটের আহমেদাবাদে বেশ কিছু দলীয় কর্মসূচি রয়েছে নাড্ডার। এদিন সকালে সবরমতী আশ্রমে যান নাড্ডা, সেখানে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নাড্ডার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top