News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের প্রধান অংশীদার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের প্রধান অংশীদার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের অন্যতম প্রধান অংশীদার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করাই আমাদের সম্মিলিত লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেঙ্গালুরুতে আয়োজিত সেমি-কন ইন্ডিয়া সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দেশে সেমি-কন ইন্ডিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এ জন্য আমি ভীষণ আনন্দিত। সেমিকন্ডাক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের অন্যতম প্রধান অংশীদার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করাই আমাদের সম্মিলিত লক্ষ্য।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সেমি-কন্ডাক্টর প্রযুক্তির জন্য ভারত একটি আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্য হওয়ার ছ’টি কারণ আমি দেখতে পাচ্ছি। প্রথমত, আমরা ১.৩ বিলিয়ন ভারতীয়কে সংযুক্ত করার জন্য ডিজিটাল পরিকাঠামো তৈরি করছি…আমরা উচ্চ প্রযুক্তি, উচ্চ গুণমান এবং উচ্চ নির্ভরযোগ্যতার নীতির ভিত্তিতে এই লক্ষ্যে কাজ করতে চাই।” প্রধানমন্ত্রী বলেছেন, “আগে কাজ করার জন্য ইন্ডাস্ট্রি প্রস্তুত ছিল, কিন্তু সরকার ছিল ‘নট গেট’-এর মতো। যখন কোনও ইনপুট ”নট গেট”-এ প্রবাহিত হয়, তখন তা নেগেটিভ হয়ে যায়।” মোদীর কথায়, “এমন একটা সময় যখন মানবতা শতাব্দীর মহামারীর সঙ্গে লড়াই করছিল, ভারত শুধুমাত্র নিজস্ব জনগণের স্বাস্থ্যই নয়, আমাদের অর্থনীতির স্বাস্থ্যেরও উন্নতি করেছে।”

Releated Posts

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক, পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top