News Flash

  • Home
  • দিনের খবর
  • Kunal Ghosh : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে তোপ কুণাল ঘোষের
Image

Kunal Ghosh : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে তোপ কুণাল ঘোষের

কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : উত্তরবঙ্গের স্কুলগুলিতে ছুটি না দেওয়ার আরজি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের। পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব তিনি। এর প্রতিবাদ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল ঘোষের কথায়, “সরকারি নিয়ম জেলা বা মহকুমাভিত্তিক হতে পারে না। বৈষম্য সরকারের চেয়ারে বসে করা সম্ভব নয়। সে কারণেই দক্ষিণ এবং উত্তরবঙ্গে স্কুলগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম চালু করা সম্ভব নয়।” শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করার লক্ষ্যে বিজেপি বিধায়ক প্ররোচনামূলক মন্তব্য করছেন বলেও অভিযোগ তাঁর।

অন্যদিকে শংকরবাবুর অভিযোগ, পরিকাঠামোমূলক উন্নয়নের কথা থাকলেও উত্তরবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার দিকে রাজ্য সরকার এতটুকু নজর দেয়নি বলেই অভিযোগ। শংকর ঘোষ বলেন, “রায়গঞ্জে এইমস খোলার কথা ছিল। কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও কোনও কিছুতে স্বাবলম্বী হতে পারেনি। পরিকাঠামোর নাম করে সরকারি পয়সা আত্মসাৎ করা হচ্ছে।”

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top