News Flash

  • Home
  • দিনের খবর
  • Sourav Ganguly : নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়
Image

Sourav Ganguly : নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : সিএবি-কে একটি স্টেডিয়াম তৈরির জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকের পর এ কথা জানালেন মুখ্যমন্ত্রী।

আইপিএলের ম্যাচ হবে ইডেনে। সেই ম্যাচ নিয়ে কথা হবে বলে মনে করা হয়েছিল। সাংবাদিক বৈঠকে মমতা বললেন, “সৌরভ এসেছিল। আইপিএল নিয়ে কথা হয়নি। এমনি গল্প করছিল। সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।”

ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচ ২৪ এবং ২৫ জুন। সেই ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে ইডেনে। বিসিসিআই-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top