News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest : চাকরি নিয়ে প্রতারণার অভিযোগে বিজেপি-র বিক্ষোভ
Image

Protest : চাকরি নিয়ে প্রতারণার অভিযোগে বিজেপি-র বিক্ষোভ

কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : ফের চাকরি নিয়ে প্রতারণার অভিযোগ। এবার রাস্তায় নেমে প্রতিবাদ করল বিজেপির। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের সামনে চাকরির প্রতারণার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি।

কলকাতা মেডিক্যাল কলেজে একাধিক ঠিকা শ্রমিক কাজ করেন। সেই ঠিকা শ্রমিকরা মূলত ঠিকাদারদের দ্বারা নিয়োজিত হন। এভাবে এক ঠিকাদারের মাধ্যমে একাধিক ঠিকাশ্রমিক নিয়োগ করা হয়। বিজেপির অভিযোগ, এক ঠিকাদার মোট ৫২২ জন শ্রমিককে নিয়োগ করেছিলেন। কিন্তু তাঁরা তাদের বেতন পাচ্ছেন না। অভিযোগ যে ওই ঠিকাদার প্রায় চার মাসের বেতন দেয়নি। বেতন না দিয়ে ওই শ্রমিকদের ছাঁটাইও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী চাকরি দেওয়ার সময় বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই কারণেই মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে দেখা করতে চায় বিজেপি নেতৃত্ব।

বিজেপির তরফ থেকে দাবি করা হয়, তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানিয়েছেন। সব শুনের হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ৭২ ঘণ্টায় মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। যদি সমাধান না করা হয়, তাহলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। দিনের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলায় তার প্রভাব পড়েছে জনজীবনে। বিজেপির বিক্ষোভে কিছুক্ষণ ব্যাহত হয় সেন্ট্রাল অ্যাভেনিউয়ের যান চলাচল।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top