News Flash

  • Home
  • বিনোদন
  • যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার, অভিনেতা বিজয় বাবু বললেন আমি কিছুই করিনি
Image

যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার, অভিনেতা বিজয় বাবু বললেন আমি কিছুই করিনি

কেরল, ২৭ এপ্রিল (হি.স.): নিজের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ অস্বীকার করলেন মালায়ালাম অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু। বুধবার ফেসবুক লাইভে অভিনেতা বিজয় বাবু জানিয়েছেন, “আমি মোটেও ভীত না, যেহেতু আমি কিছুই করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমিই শিকার। আমার বিরুদ্ধে অভিযোগ আনা মহিলাকে ২০১৮ সাল থেকে আমি জানি।” অভিনেতা ও প্রযোজক বিজয় বাবু আরও বলেছেন, “এরপর কী হয়েছে তা আমি আপনাদের বলতে চাইছি না। যা বলার আদালতে বলব। সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আমার কাছে। আমি পাল্টা মামলা করব। এছাড়াও মানহানির মামলাও করব।”

মালায়ালাম অভিনেতা বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন একজন মহিলা, ওই মহিলা নিজেও অভিনেত্রী। অভিযোগ, সিনেমায় সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে তাঁর সঙ্গে যৌন নিগ্রহ করেছেন অভিনেতা বিজয় বাবু। গত ২২ এপ্রিল কেরল পুলিশের এর্নাকুলম সাউথ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাতে জানানো হয়েছে, ছবিতে চরিত্র পাইয়ে দেওয়ার নামে নিজের কোচির ফ্ল্যাটে ডেকে একাধিক বার তাঁকে যৌননিগ্রহ করেন বিজয় বাবু। অবশেষে মুখ খুললেন মালায়ালম ছবির অভিনেতা-প্রযোজক বিজয় বাবু। ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। অভিনেতা-প্রযোজকের বক্তব্য, নিগ্রহকারী নন, তিনিই ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আসলে শিকার! শুধু অভিযোগ অস্বীকার নয়, ফেসবুক লাইভে একাধিক বার অভিযোগকারিণীর নামও প্রকাশ্যে এনেছেন বিজয়।

Releated Posts

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top