News Flash

  • Home
  • দেশ
  • Fire: দিল্লির লাজপত নগরে বিধ্বংসী আগুন, পুড়ল ৪-৫টি দোকান ও কয়েকটি বাড়ি
Image

Fire: দিল্লির লাজপত নগরে বিধ্বংসী আগুন, পুড়ল ৪-৫টি দোকান ও কয়েকটি বাড়ি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি. স.) : রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির লাজপত নগর এলাকার অমর কলোনিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে ৪-৫টি দোকান ও ৩-৪টি বাড়ি। বাড়িগুলির খুব বেশি ক্ষতি হয়নি। দমকলের ৯টি ইঞ্জিনের অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

মঙ্গলবার দুপুরের দিকে লাজপত নগর এলাকার অমর কলোনিতে অবস্থিত কয়েকটি দোকান ও বাড়িতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, আগুন নেভাতে আসে দমকলের মোট ৯টি ইঞ্জিন। খালি করে দেওয়া হয় ওই বিল্ডিং। সহকারী বিভাগীয় অফিসার রাজেশ কুমার শুক্লা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে সম্ভবত দোকানের সামনে লাগানো সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৪-৫টি দোকান ও ৩-৪টি বাড়ি আগুনের কবলে পড়ে।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top