News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee : বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে: মমতা
Image

Mamata Banerjee : বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে: মমতা

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহের জেরে চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেলেও অবশেষে সোমবার সূচনা হল ২৭-তম চলচ্চিত্র উৎসবের। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপশি চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা এবং তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাও। চলচ্চিত্র উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে”।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আরও মত, ”গতবার কোভিডের মধ্যেও করেছিলাম। এবারও হওয়ার কথা ছিল না। বাংলা সিনেমার জৌলুস এখন অনেক বেড়েছে। ১৬৩টি সিনেমা দেখানো হবে। সহযোগী দেশ ফিনল্যান্ডকে ধন্যবাদ। আমি বঙ্গবিভূষণ দিতে চেয়েছিলাম লতাজিকে মুম্বইতে গিয়ে। কিন্তু সেই সুযোগ হল না। সন্ধ্যাদি এত ভালো শিল্পী হয়ে আমার কাছে গান শুনতে চাইতেন । বাপ্পিদার মনটা অনেক বড় ছিল। খুব দু:খ পাই, যখন তাঁদের কথা মনে পড়ে। কিছুদিন আগে অভিষেক চলে গেল। বাংলায় কী নেই। বারুইপুরে ১০ একর জমির উপর টেলি অ্যাকাডেমি তৈরি করেছি। বাংলা চলচ্চিত্র বিশ্বের সেরা চলচ্চিত্র। পুরনো বাংলা ছবি সংরক্ষণ করা হচ্ছে । বাংলা চলচ্চিত্রের উন্নতিতে কাজ করছি। অনেকগুলি নতুন স্টুডিও তৈরি করেছি। সিনে মিউজিয়াম তৈরি হচ্ছে ” ।

Releated Posts

২০৪৭ আর খুব দূরে নয়, সংস্কারের গতি ও পরিসর বাড়াতে আরও সহযোগিতা প্রয়োজন: নির্মলা সীতারামন

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের জন্য হাতে আর খুব বেশি সময় নেই।…

ByByNews Desk Aug 30, 2026

‘বৈচিত্র্যই ঐক্যের সৌন্দর্য’, ধর্মীয় সম্প্রীতি ও সমাজভিত্তিক পরিবর্তনের বার্তা মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মীয় বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান ও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান…

ByByNews Desk Aug 30, 2026

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top