News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে আবেদনের শুনানি জুলাইতে, জানাল শীর্ষ আদালত
Image

Supreme Court: কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে আবেদনের শুনানি জুলাইতে, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির তিন বছর হতে চলল। কিন্তু কেন্দ্রের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনগুলির শুনানি ২০২০ সালের মার্চের পর আর হয়নি। সোমবার প্রধান বিচারপতি এন ভি রমানার কাছে সমস্ত পিটিশনের শুনানির দ্রুত আবেদন জানালেন আইনজীবী শেখর নাফাদে। প্রধান বিচারপতি তাঁকে বলেন, পুনরায় বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। গরমের ছুটির পর বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতির জারি করা দিনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একাধিক পিটিশন জমা পড়ে। এগুলির শুনানির জন্য তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করেন। ওই বেঞ্চে রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি এন ভি রমানা, বিচারপতি সঞ্জয় কৃষ্ণ কৌউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। ওই বছর ডিসেম্বরে ৩৭০ ধারা রদ নিয়ে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন সাত সদস্যের বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পরের বছর মার্চে বেঞ্চ সিদ্ধান্ত নেয়, বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর কোনও প্রয়োজনীয়তা নেই। এরপর অতিমারিতে সশরীরে শুনানি বন্ধ হয়ে যায় আদালতে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top