News Flash

  • Home
  • দিনের খবর
  • Court : গুলি করে পাথরে থেঁতলে খুন, ৫ দোষীকে ফাঁসির শাস্তি আদালতের
Image

Court : গুলি করে পাথরে থেঁতলে খুন, ৫ দোষীকে ফাঁসির শাস্তি আদালতের

আলিগড়, ২৫ এপ্রিল (হি.স.) : সাত বছরের পুরনো একটি খুনের মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। পাঁচ দোষীকে এই শাস্তি দিয়েছে উত্তর প্রদেশের আলিগড়ের আদালত। সোমবার আলিগড় আদালতের রাজেশ ভরদ্বাজে এজলাস নৃশংস হত্যাকাণ্ডের রায় ঘোষণা করে। এই ঘটনায় ৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে পাঁচ জনকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। বাকি এক দোষীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে দুই ব্যক্তিকে গুলি করে পাথরে থেঁতলে খুন করা হয়। জমি সংক্রান্ত গোলমাল নিয়ে দিল্লি গেটের বাসিন্দা নওশির সঙ্গে কারবালা মামু নগরের বাসিন্দা গিয়াসুদ্দীনের শত্রুতার সম্পর্ক ছিল। সাত বছর আগে খুনের রাত্রে নওশি এবং তাঁর এক সঙ্গী চন্দা কারবালা এলাকায় একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন। গিয়াসুদ্দীনের কাছে এই খবর যায়। সে তার দলবল নিয়ে রাস্তায় অপেক্ষা করে। রাত সাড়ে এগারোটা নাগাদ নওশি এবং তাঁর সঙ্গী চন্দাকে ঘিরে ফেলে কপিল, উকিল, ভুরা দুধওয়ালারা। প্রথমে দুষ্কৃতীরা নওশি এবং চন্দাকে গুলি করে। তারপর মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে থেঁতলে মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top