News Flash

  • Home
  • দেশ
  • Fire: লখনউয়ে গাড়ির শোরুমে আগুন, প্রাণে বাঁচলেন ৬ জন কর্মী
Image

Fire: লখনউয়ে গাড়ির শোরুমে আগুন, প্রাণে বাঁচলেন ৬ জন কর্মী

লখনউ, ২৫ এপ্রিল (হি.স.): লখনউয়ে ভয়াবহ আগুন লাগল একটি জাপানি অটোমোবাইল শোরুমে। সোমবার দুপুরে লখনউয়ের চিনহাট থানা এলাকার মাটিয়ারি মোড়ের কাছে ওই গাড়ির শোরুমে আগুন লাগে। আগুন লাগার পর তিনতলা ওই শোরুমের ভিতরে বেশ কয়েকজন কর্মী আটকে ছিলেন, নিরাপদে তাঁদের উদ্ধার করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ৬ জন কর্মী।

আগুনের লেলিহান শিখায় শোরুমের ভিতরে থাকা পুরানো গাড়ি ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ রূপ নেয় যে আগুন নেভাতে আসে দমকলের মোট ১২টি ইঞ্জিন। প্রায় ২ কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়, চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল অফিসার বিজয় কুমার সিং জানিয়েছেন, বেলা ১১.৩০ মিনিট নাগাদ আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিনের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top