News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Walse Patil : লাউডস্পিকারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত : দিলীপ পাটিল
Image

Dilip Walse Patil : লাউডস্পিকারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত : দিলীপ পাটিল

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রে লাউডস্পিকার নিয়ে বিতর্ক চলছেই, এমতাবস্থায় মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল জানালেন, লাউডস্পিকারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। কেউ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নেবে। যদি কেন্দ্র লাউডস্পিকারের উপর একটি জাতীয় স্তরের নিয়ম তৈরি করে, তবে রাজ্যগুলিতে সমস্যা তৈরি হবে না। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি সর্বদলীয় প্রতিনিধিদল কেন্দ্রের সঙ্গে দেখা করবে এবং এই বিষয়ে আলোচনা করবে।”

মহারাষ্ট্রে লাউডস্পিকার বিতর্কের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে যান মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস। শুধু তিনিই নন, এই বৈঠক আগেই এড়িয়ে যান মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরেও। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও বৈঠকে যোগ দেননি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পৌরহিত্যে বৈঠকটি হয়। মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে এদিন বলেছেন, “বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেখা করবে এবং এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবে (রাজ্যে লাউডস্পিকার বিতর্ক)”।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top