News Flash

  • Home
  • দেশ
  • TMC : প্রয়াগরাজে পৌঁছল তৃণমূলের সত্যসন্ধানী দল
Image

TMC : প্রয়াগরাজে পৌঁছল তৃণমূলের সত্যসন্ধানী দল

প্রয়াগরাজ, ২৪ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছল তৃণমূলের সত্যসন্ধানী দল। তৃণমূলের এই প্রনিতিধি দলে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, তৃণমূল নেতা সাকেত গোখলে, জ্যোৎস্না মাণ্ডি ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী। দলের তরফে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই দলটি প্রথমে প্রয়াগরাজের অকুস্থল ঘুরে দেখবেন। তার পর স্থানীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত, বগটুই গণহত্যা ও হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল। সেই টিমের রিপোর্ট ইতিমধ্যেই সর্বভারতীয় বিজেপি সভাপতির কাছে জমা পড়েছে। তারই পাল্টা জাহাঙ্গিরপুরীতে অনুসন্ধান দল পাঠিয়েছিল তৃণমূল। এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেল প্রয়াগরাজেও।

প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ জনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তপ্ত দেশের রাজনীতি। মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয়েছে দু’বছরের এক শিশুর।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top