News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : ডোমকলে বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু চালকের, আহত ১০
Image

Accident : ডোমকলে বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু চালকের, আহত ১০

কলকাতা, ২৪ এপ্রিল (হি.স.) : রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক চালকের। মৃত চালকের নাম আনারুল হক। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার জন্য রাজ্য সড়কের বেহাল দশাকেই দায়ী করছেন স্থানীয়রা। অভিযোগ, বহরমপুরের ওই রাজ্য সড়কের অবস্থা ভালো নয়। মাঝেমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।

স্থানীয়রা জানিয়েছে, এ দিন সকালে ডোমকল থেকে একটি বেসরকারি বাস বহরমপুরের দিকে আসছিল। উল্টোদিক থেকে যাচ্ছিল একটি ছোট ট্রাক।

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালকের। যাত্রীরা কমবেশি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আনারুল হক নামে গাড়ি চালকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মালদহে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top