News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনার পর গাড়িতে আগুন, ছত্তিশগড়ে অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু ৩টি শিশু-সহ ৫ জনের
Image

দুর্ঘটনার পর গাড়িতে আগুন, ছত্তিশগড়ে অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু ৩টি শিশু-সহ ৫ জনের

রাজনন্দগাঁও, ২২ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় দুর্ঘটনার পর আগুন ধরে গেল যাত্রীবাহী একটি গাড়িতে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরেই আটকে গিয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে ৩টি শিশু। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ভোররাত তখন দু’টো হবে, খয়রাগড় রোডের ওপর সিংগারপুরের কাছে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মৃতরা খয়রাগড়েরই বাসিন্দা।

খয়রাগড়ের বাসিন্দা সুভাষ কোচর, তাঁর স্ত্রী ও মেয়েরা বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ বালোদ থেকে বাড়ি ফিরছিলেন। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ সিংগারপুরের একটি গণেশ মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় গাড়িতে। পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জন সদস্যের। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Releated Posts

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top