News Flash

  • Home
  • প্রধান খবর
  • Boris Johnson: আগামী সপ্তাহেই কিয়েভে দূতাবাস খুলবে ব্রিটেন, দিল্লিতে জানালেন বরিস জনসন
Image

Boris Johnson: আগামী সপ্তাহেই কিয়েভে দূতাবাস খুলবে ব্রিটেন, দিল্লিতে জানালেন বরিস জনসন

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : আগামী সপ্তাহেই ইউক্রেনের রাজধানী কিয়েভে দূতাবাস পুনরায় খুলবে ব্রিটেন। শুক্রবার দিল্লিতে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বরিস জনসন জানিয়েছেন, “আগামী সপ্তাহে ইউক্রেনের কিয়েভে নিজেদের দূতাবাস আবার খুলবে ব্রিটেন। ব্রিটেন এবং আমাদের মিত্ররা বিষয়টি নিষ্ক্রিয়ভাবে দেখবে না, কারণ পুতিন এই আক্রমণ চালিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের কারণে কিয়েভে বন্ধ রয়েছে ব্রিটেনের দূতাবাস। অবশেষে আগামী সপ্তাহে কিয়েভে নিজেদের দূতাবাস আবার খুলবে ব্রিটেন। গত ৯ এপ্রিল শেষবার কিয়েভে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ বরিস জনসন বলেছেন, “পুতিন কখনই ইউক্রেনের জনগণের চেতনাকে জয় করতে পারবেন না।”

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top