News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : গুজরাটের দাহোদ, পঞ্চমহলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

Prime Minister : গুজরাটের দাহোদ, পঞ্চমহলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

দাহোদ, ২০ এপ্রিল (হি.স.): গুজরাটের দাহোদ এবং পঞ্চমহলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। এদিন প্রধানমন্ত্রী মোদী দাহোদে ৯ হাজার হর্সপাওয়ার একটি বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভারতীয় রেলওয়ের দাহোদ ওয়ার্কশপ কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর ওয়ার্ল্ড’ উদ্যোগের অধীনে একটি প্রযুক্তিগত ভাবে ৯ হাজার হর্সপাওয়ার একটি বৈদ্যুতিক লোকোমোটিভের জন্য একটি উত্পাদন ইউনিটে পরিণত হতে চলেছে বলে ভারতীয় রেলওয়ে জানিয়েছে। ২০২৪ সালের প্রথম দিকে চালু হবে এই লোকোমোটিভ। ২০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ এই লোকোমোটিভ ইউনিট ৯ হাজার হর্সপাওয়ার তৈরি করবে বলে আশা করা হচ্ছে বলে ভারতীয় রেলওয়ে জানিয়েছে।


দাহোদ ওয়ার্কশপ ভারতীয় রেলের জন্য ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ এবং রফতানি বাজারের জন্য স্ট্যান্ডার্ড গেজ বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করবে। লোকোমোটিভটি গ্রিন এনার্জি ব্যবহার করে তৈরি করা হবে। উচ্চ হর্সপাওয়ার মালবাহী লোকোমোটিভগুলি মালবাহী ট্রেনের পরিবহন ক্ষমতা এবং গতির উন্নতি ঘটাবে এবং এর ফলে ছোটো গেজের ট্র্যাকগুলিকে কমিয়ে দেবে এবং লজিস্টিক খরচও কমবে বলে মনে করা হচ্ছে। এটি সর্বোচ্চ ১২০কিলোমিটার গতিতে ৪৫০০-টন কার্গো লোড বহন করতে সক্ষম হবে।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top