News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বিলোনিয়ায় সিনিয়র ক্লাব ক্রিকেট জয় অব্যাহত ওরিয়েন্টাল ক্লাবের
Image

Cricket : বিলোনিয়ায় সিনিয়র ক্লাব ক্রিকেট জয় অব্যাহত ওরিয়েন্টাল ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। আবারও জয় পেয়েছে ওরিয়েন্টাল ক্লাব। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্ণামেন্টে গুরুত্বপূর্ণ খেলায় ওরিয়েন্টাল ক্লাব আজ, মঙ্গলবার ২৩১ রানের বিশাল ব্যবধানে আমজাদ নগর ক্লাবকে পরাজিত করেছে।

বিদ্যাপীঠ মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ওরিয়েন্টাল ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৩.১ ওভার খেলে ওরিয়েন্টাল ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বিপ্লব দাসের দুর্দান্ত শতরান এবং অন্তু সাহার ৫৩ রান বেশ উল্লেখযোগ্য। বিপ্লব ৪৮ টি বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রান সংগ্রহ করে। আমজাদ নগরের বোলার ইউনুস নবী ৩২ রানে এবং নারায়ণ ধর ৩৯ রানে তিনটি করে উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে আমজাদ নগর ২০.১ ওভার খেলে ৭৬ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ইউনুস নবী সর্বাধিক ২১ রান পায়। ওরিয়েন্টাল ক্লাবের জয়জিৎ মজুমদার ১৭ রানে তিনটি এবং নীলাদ্রি ভৌমিক ১৫ রানে ২টি উইকেট পেয়েছে। ব্যাটার্সদের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ওরিয়েন্টাল ক্লাব ২৩১ রানের বড় ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। নিঃসন্দেহে ম্যাচের সেরা হয়েছে বিপ্লব দাস।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top