News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত স্বামী জেল হেপাজতে
Image

Attack : স্ত্রীকে হত্যার অভিযোগে ধৃত স্বামী জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার নুনাছড়ায় স্ত্রীকে হত্যার দায়ে আটক স্বামীকে খোয়াই জেলার জেলা ও দায়রা বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ অভিযুক্ত স্বামীর নাম বিন্দু রাম রিয়াং৷ নিহত  মহিলার নাম পালন্তি  রিয়াং৷ উল্লেখ্য পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছিল৷

এ ব্যাপারে মুঙ্গিয়াকামি থানায়  স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা গৃহীত হয় এবং অভিযুক্ত স্বামীকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ তাকে আটক করে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে তাকে পুলিশ রিমান্ডে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল৷পুলিশ  রিমান্ড শেষে তাকে পুনরায় খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top