News Flash

  • Home
  • খেলা
  • Judo Championship : জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশীপের জন্য ১৪ সদস্যের রাজ্য দল ঘোষিত
Image

Judo Championship : জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশীপের জন্য ১৪ সদস্যের রাজ্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্য দল তৈরি। জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশীপের জন্য রাজ্য দল বাছাই করা হয়েছে। বাধারঘাটস্থিত জুডো ইনডোর হলে আজ, মঙ্গলবার জাতীয় সিনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।

পুরুষ ও মহিলা উভয় বিভাগে মোট ৫৬ জন এতে অংশ নেয়। প্রতিটি বিভাগে ৭ জন করে মোট ১৪ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠন করা হয়েছে। বাছাইকৃত মহিলা জুডোকারা হলেন ৫২ কেজি বিভাগে গোমতীর সুয়েতা দাস, ৫৭ কেজি বিভাগে গোমতীর পূজা পাল, ৬৩ কেজি বিভাগে ধলাইয়ের প্রিয়াঙ্কা দেববর্মা, ৭০ কেজি বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হেমা দেবী চাকমা, ৭৮ কেজি বিভাগে পশ্চিম জেলার অঙ্কিতা দেববর্মা, ৭৮ কেজি ঊর্ধ্ব বিভাগে পশ্চিম জেলার মাধবী দেববর্মা, ৪৮ কেজি বিভাগে দক্ষিণ জেলার অস্মিতা দে। পুরুষ বিভাগে ৬০ কেজি বিভাগে গোমতী জেলার গিড়িয়ন তাইপেং, ৬৬ কেজি বিভাগে গোমতীর প্রফুল্ল মলসুম, ৭৩ কেজি বিভাগে পশ্চিম জেলার বিজয় সাহা, ৮১ কেজি বিভাগে দক্ষিণ জেলার সাগরদ্বীপ নন্দী, ৯০ কেজি বিভাগে পশ্চিম জেলার বিপ্রজিত দাস, ১০০ কেজি বিভাগে গোমতী জেলার মৃনাল ভৌমিক,  ১০০ কেজি অধিক বিভাগে পশ্চিম জেলার কিষান বল। অল ত্রিপুরা জুডো এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কিশোর দাস নির্বাচিত জুডোকাদের তালিকা ঘোষণা করেন। 

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top