News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: লখিমপুরে গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু, নাম জুড়ল বিজেপি বিধায়কের
Image

Accident: লখিমপুরে গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু, নাম জুড়ল বিজেপি বিধায়কের

লখিমপুর খেরি, ১৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় বাহরাইচ হাইওয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দু’জন মোটরবাইক আরোহী। ঘাতক গাড়িটি সদরের বিজেপি বিধায়ক যোগেশ বর্মার স্ত্রীর। গাড়ির চালককে গ্রেফতার ও গাড়িটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে বিধায়কের স্টিকার লাগানো একটি গাড়ি বাহরাইচ হাইওয়ের ওপর মোটরবাইকে ধাক্কা মারে। মৃত্যু হয়েছে দু’জন বাইক আরোহীর।

লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, ওই গাড়িটি সদরের বিজেপি বিধায়ক যোগেশ বর্মার স্ত্রীর নামে রেজিস্ট্রি করানো। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। মৃত দুই বাইক আরোহী সম্পর্কে ভাই। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সদর কোতওয়ালির রামপুরে। দু’জনের বাড়ি খিরি থানা এলাকার কিরটপুর গ্রামে। রামপুর থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top