News Flash

Image

Violence :কাল‌বৈশাখীর তাণ্ডবে তছনছ পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা

বাজারিছড়া (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : বাংলা নতুন বছ‌রের শুরু‌তেই কালবৈশাখীর তাণ্ডবে করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি বিধানসভা এলাকায় বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। গত দু‌দিন আগে পাথারকা‌ন্দির বি‌ভিন্ন গ্রাম ও চা বাগান এলাকায় ঝড়ের তাণ্ডবে বহু ক্ষয়ক্ষ‌তি হয়ে‌ছে। এরই ম‌ধ্যে র‌বিবার রাতে অনুরূপভা‌বে কাল‌বৈশাখীর কবলে প‌ড়ে লোয়াইর‌পোয়া ব্ল‌কের বা‌লি‌পিপলা গ্রাম পঞ্চায়েত এলাকা।

ঝড়-তুফানের কবলে পড়ে এলাকার দেওয়ালি, পিপলাছড়া, জেকবনগর সহ অন্যান্য গ্রামের বি‌ভিন্ন মানুষের বসতগৃহ ভূপ‌তিত হয়ে গছে। পাশাপা‌শি বহু ঘরের ছাউনি উ‌ড়ি‌য়ে নি‌য়ে গে‌ছে তুফান। এছাড়া কয়েকটি বিদ্যালয় এবং সরকা‌রি কার্যাল‌য়েরও ক্ষ‌তি হয়েছে বলে খবর পাওয়া গে‌ছে। স্থা‌নে স্থা‌নে ভেঙে প‌ড়ে‌ছে প্রকাণ্ড প্রকাণ্ড গাছ। ফ‌লে বিদ্যুে‌তের তার ছিঁড়ে অন্ধকা‌রে ডু‌বে আছে গোটা এলাকা।

অত্যন্ত বেগে প্রবাহিত ঘূর্ণিঝ‌ড়ের কব‌লে প‌ড়ে এলাকার বাসিন্দা অনিল সিনহা, রাখাল সিনহা, স্বপন সিনহা, রাজেশ্বর সিনহা, বিশ্বম্ভর সিনহা, তিন্নি সিনহা, সুনীতা সিনহা, বিরলা সিনহা প্রমুখ‌দের ব্যাপক ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। তবে কোনও হতাহ‌তের খবর নেই। ঝড়-তুফানে বা‌ড়িঘর ভেঙে পড়ায় বেশ কয়েকটি পরিবার ত্রিপাল টা‌ঙি‌য়ে মাথা গোঁজার ব্যতবস্থা ক‌রে‌ছেন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top