News Flash

  • Home
  • বিনোদন
  • Prafulla Kar: ৮৩ বছরে জীবনাবসান, প্রয়াত কিংবদন্তি ওড়িয়া সঙ্গীতশিল্পী প্রফুল্ল কর
Image

Prafulla Kar: ৮৩ বছরে জীবনাবসান, প্রয়াত কিংবদন্তি ওড়িয়া সঙ্গীতশিল্পী প্রফুল্ল কর

ভুবনেশ্বর, ১৮ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন কিংবদন্তি ওড়িয়া সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রফুল্ল কর। রবিবার রাতে ভুবনেশ্বরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে পদ্মশ্রী প্রফুল্ল করের বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রের খবর, রবিবার রাতে ডিনারের পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। রাতেই সত্য নগরের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।

কিংবদন্তি ওড়িয়া সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রফুল্ল করের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওডিশার রাজ্যপাল গণেশি লাল, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবারই। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি পুরীতে জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল কর। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার, লেখক এবং কলামিস্ট প্রফুল্ল কর ‘কমলা দেশ রাজাকুমার’-সহ নিজের অসংখ্য গানের জন্য জনপ্রিয় ছিলেন। ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top