News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP : স্থাপনা দিবসকে কেন্দ্র করে বিজেপির স্বাচ্ছ ভারত কর্মসূচি
Image

BJP : স্থাপনা দিবসকে কেন্দ্র করে বিজেপির স্বাচ্ছ ভারত কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ স্থাপনা দিবসকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় সোমবার৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা সহ অন্যান্য সদস্যরা৷

৬ ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস৷ এ দিনটিকে কেন্দ্র করে রাজ্যসহ দেশজুড়ে পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে৷ আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে৷ এরই অংশ হিসেবে রাজ্যেও বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত করছে ভারতীয় জনতা পার্টি৷ সোমবার আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত অভিযান৷

এদিন ডাঃ মানিক সাহা বলেন, ২০১৪ সালে ২ রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম সারা ভারতে স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেন৷ তারপর থেকে দেশসহ রাজ্যের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়ে আসছে৷ তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্রই হলো সেবাই সংগঠন৷ সেবার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সর্বক্ষণ জনগণের পাশে থাকে৷ স্থাপনা দিবসকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় এই স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হচ্ছে৷ এছাড়াও দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি৷ বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ অনুষ্ঠিত হবে এই দিনগুলিতে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top