News Flash

  • Home
  • দিনের খবর
  • জাহাঙ্গীরপুরী হিংসায় আহত সাব-ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলেন আস্থানা, সাহায্যের আশ্বাস
Image

জাহাঙ্গীরপুরী হিংসায় আহত সাব-ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলেন আস্থানা, সাহায্যের আশ্বাস

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসাত্মক ঘটনায় আহত সাব-ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলেন দিল্লির পুলিশ কমিশনার (সিপি) রাকেশ আস্থানা। রবিবার গভীর রাতে আহত সাব-ইন্সপেক্টর মেদা লালের বাড়িতে যান পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। ওই সাব-ইন্সপেক্টরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন আস্থানা, ডিপার্টমেন্ট থেকে তাঁকে সম্ভাব্য সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন আস্থানা।

গত ১৬ এপ্রিল রাতে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় দিল্লির জাহাঙ্গীরপুরীতে। গুলিবিদ্ধ হন জাহাঙ্গীরপুরী থানার সাব-ইন্সপেক্টর মেদা লাল। আহত ওই পুলিশ কর্মী এখন বাড়িতেই রয়েছেন, রবিবার গভীর রাতে বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন দিল্লির পুলিশ কমিশনার (সিপি) রাকেশ আস্থানা। পুলিশের পক্ষ থেকে তাঁকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে, জাহাঙ্গীরপুরী হিংসার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করার পর ধৃতের সংখ্যা বেড়ে হল ২১।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top