News Flash

  • Home
  • দিনের খবর
  • আসানসোল ও বালিগঞ্জে চলছে ভোটগণনা; উভয়কেন্দ্রেই আশাবাদী বিজেপি ও তৃণমূল
Image

আসানসোল ও বালিগঞ্জে চলছে ভোটগণনা; উভয়কেন্দ্রেই আশাবাদী বিজেপি ও তৃণমূল

কলকাতা, ১৬ এপ্রিল (হি.স): আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগণনা। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বালিগঞ্জ ও আসানসোল উপ-নির্বাচনের ভোট গণনা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বালিগঞ্জ বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগণনা চলছে বালিগঞ্জ সার্কুলার রোডের পশ্চিমবঙ্গ টিচারর্স ট্রেনিং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভোটগণনা শুরু হওয়ার পর প্রথমেই আসানসোলে এগিয়ে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পিছিয়ে থাকেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। অন্য দিকে, বালিগঞ্জে প্রাথমিকভাবে এগিয়ে যান তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বাবু; সুপ্রিয় এদিন জানান, আমি আত্মবিশ্বাসী। এখানে ৪১ শতাংশ ভোটের হার বিরোধীদের ভুয়ো ভোটারের দাবিকে খারিজ করে দিয়েছে। পশ্চিমবঙ্গ দিদি ও তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে।”

আসানসোল লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। ওই কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পল। বামেদের প্রার্থী হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। আর কংগ্রেসের প্রতীকের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডে। অন্য দিকে, বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। বামেদের প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী জনাব কামরুজ্জমান চৌধুরী। গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে বিধায়ক পদ শূন্য হয়ে পড়ে বালিগঞ্জে। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রও সাংসদহীন হয়ে পড়ে। তাই এই দুই কেন্দ্রে উপ-নির্বাচন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top