News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: ফিরোজাবাদে মিনি-ট্রাক ও ক্যান্টারের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন
Image

Accident: ফিরোজাবাদে মিনি-ট্রাক ও ক্যান্টারের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন

ফিরোজাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদে মিনি-ট্রাক ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। যাত্রীবোঝাই মিনি-ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদ জেলার জাসরানা-এটাহ সড়কে। দুর্ঘটনায় মৃতদের নাম-বিমলা দেবী (৪০), সাভানশ্রী ও মিতরাজ (৭৫)। আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (গ্রামীণ) অখিলেশ নারায়ণ জানিয়েছেন, মিনি-ট্রাকের যাত্রীরা এক আত্মীয়ের শেষকৃত্য শেষে এটাহ থেকে ফিরছিলেন। ফিরোজাবাদ জেলার জাসরানা-এটাহ সড়কে। মিনি-ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের এবং ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top