News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৫.৩ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে অরুণাচল প্রদেশের সিয়াং জেলা, ক্ষয়ক্ষতি নেই
Image

৫.৩ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে অরুণাচল প্রদেশের সিয়াং জেলা, ক্ষয়ক্ষতি নেই

ইটানগর, ১৫ এপ্রিল (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের সিয়াং জেলার অন্তর্গত পানগিন অঞ্চলে আজ শুক্রবার সকাল ভারতীয় সময় ০৬-টা ৫৬ মিনিট ১৯ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৫.৩ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক কম হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের সিয়াং জেলার উত্তর পানগিনের ১,১৭৬ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ৩০ কিলোমিটার গভীরে ৩৮.৬২ উত্তর অক্ষাংশ এবং ৯৭.০৫ দ্রাঘিমাংশে।

এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ৪ অক্টোবর অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় ভোররাত ভারতীয় সময় ১২-টা ১৪ মিনিট ০৮ সেকেন্ডে রিখটার স্ক্যালে ৪.৪ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর পর প্রায় ৩০ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর।

প্রসঙ্গত, গত প্রায় বছর-খানেকের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসমের শোণিতপুর জেলা এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। ২০১৯-এর ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১৩২ বার ভূমিকম্প হয়েছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top