News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: উদয়পুরে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই জীপ; মৃত্যু ৩ জনের, আহত ১৩ জন
Image

Accident: উদয়পুরে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই জীপ; মৃত্যু ৩ জনের, আহত ১৩ জন

উদয়পুর, ১৪ এপ্রিল (হি.স.): রাজস্থানের উদয়পুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি জীপ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ ৫ জনের। এছাড়াও আহত হয়েছেন ১৩ জন, আহতদের মধ্যে বয়স্ক, মহিলা ও শিশুও রয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুরের নাই থানার অন্তর্গত নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে উদয়পুর-ঝাদোল সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

উদয়পুরের পুলিশ সুপার মনোজ কুমার চৌধুরী জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিল যাত্রীবোঝাই জীপটি। বুধবার রাতে নাই থানার অন্তর্গত নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই ওই জীপটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের ও ১৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আহতদের জন্য হাপসাতালে প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি আমরা। যাত্রীদের মধ্যে বৃদ্ধ, মহিলা, শিশুও ছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top