News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : দুর্ঘটনায় গাড়ি আগুনে পুড়ে ছাই, গুরুতর চালক ও যাত্রী সহ তিন
Image

Fire : দুর্ঘটনায় গাড়ি আগুনে পুড়ে ছাই, গুরুতর চালক ও যাত্রী সহ তিন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল : মঙ্গলবার গভীর রাতে তেলিয়ামুড়া ইচারবিল এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়। তাতে গাড়িটি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে। গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি করে কয়েকজন উপজাতি যুবক ইচারবিল থেকে তৃষা বাড়ির দিকে যাচ্ছিল। গাড়ির চালকসহ অন্যরা মদমত্ত অবস্থায় ছিলো। গাড়িটি দ্রুতবেগে যাওয়ার সময় বাঁক নিতে গিয়ে ইচারবিলে ব্রিজে ধাক্কা লাগে। ব্রিজে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে পড়ে যায়। তাতে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন। গভীর রাতের বিকট আওয়াজ শুনতে পেরে স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে বের হয়ে আসেন। গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এবং গাড়িতে আগুন ধরে গেছে দেখে স্থানীয় লোকজন তেলিয়ামুড়া দমকল বাহিনীকে খবর দেন। 


খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু গাড়িটিকে আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। মদমত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top