News Flash

  • Home
  • খেলা
  • ‌Cricket : কৈলাসহরে বাসব স্মৃতি ক্রিকেট ফাইনালে পাইতুর বাজার পি.সি ও নবজাগরণের লড়াই
Image

‌Cricket : কৈলাসহরে বাসব স্মৃতি ক্রিকেট ফাইনালে পাইতুর বাজার পি.সি ও নবজাগরণের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। ফাইনালে কুমারঘাটের নবজাগরণ সংস্থা খেলবে পাইতুরবাজার প্লে সেন্টারের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাইতুরবাজার প্লে সেন্টার     ৯৪ রানে পরাজিত করে সাচাক ক্লাবকে। এদিন রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে হয় ম্যাচটি। প্রথমে ব্যাট নিয়ে পাইতুরবাজার প্লে সেন্টারের ২০৯ রানের জবাবে সাচাক ক্লাব ১১৫  রান করতে সক্ষম হয়।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে পাইতুরবাজার প্লে সেন্টার নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে সন্দীপ ধর ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, সৈকত দাশগুপ্ত ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, সাহেল দেববর্মা ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, সাগর দেব ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং মহ:‌ ইস্তেহার ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। সাচাক ক্লাবের পক্ষে অমিয় কান্তি শর্মা (‌২/‌২৩), সৌম্যজ্যোতি সিনহা (‌২/‌৩১) এবং দেবপ্রসাদ সিনহা (‌২/‌৩৩) সফল বোলার।

জবাবে খেলতে নেমে সাচাক ক্লাব ২৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অর্কপ্রভ সিনহা ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৬,অর্চন সিনহা ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪, সমীর দেববর্মা ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং রাজীব সিনহা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। পাইতুরবাজার প্লে সেন্টারের পক্ষে মহ:‌ ইস্তেহার (‌৪/‌২৭) এবং জসীম মিঁয়া (‌৪/‌২৮) সফল বোলার। ‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top