News Flash

  • Home
  • দিনের খবর
  • জেএনইউ-তে অশান্তির জেরে এফআইআর দায়ের, নিরাপত্তা জোরদার করল পুলিশ
Image

জেএনইউ-তে অশান্তির জেরে এফআইআর দায়ের, নিরাপত্তা জোরদার করল পুলিশ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ক্যাম্পাসে অশান্তি ছড়ানোর অভিযোগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র অজ্ঞাতপরিচয় কিছু সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার দায়ের করা হয়েছে এই এফআইআর। এদিকে, অশান্তির ঘটনার থেকে শিক্ষা নিয়ে জেএনইউ ক্যাম্পাসের বাইরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেএনইউ ক্যাম্পাসে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রামনবমীর দিনে আমিষ খাওয়া ঘিরে রবিবার তোলপাড় হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। রবিবার ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় এই নিয়ে। এবিভিপি কর্মীদের বিরুদ্ধে আমিষ খাবার খেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বামপন্থী ছাত্ররা। এদিকে এবিভিপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে হোস্টেলে পূজা করতে বাধা দিয়েছে বামপন্থী পড়ুয়ারা। এই আবহে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। এবিভিপি-র বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। মেস সেক্রেটারিকেও এবিভিপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ। রবিবার রাতে জেএনইউয়ে বাম-এবিভিপি ছাত্র সংঘর্ষে আহত হন ছয় পড়ুয়া। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৫০৬, ৫০৯ এবং ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, “পুলিশ কর্মীদের এখনও জেএনইউ ক্যাম্পাসের ভিতরে মোতায়েন করা হয়নি, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আমাদের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ করেনি। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্যাম্পাসের বাইরে আমাদের টিম মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অনুরোধ করলে অবশ্যই ক্যাম্পাসের ভেতরে পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা রয়েছে যা ক্যাম্পাসের ভেতরে মোতায়েন করা হয়েছে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top