News Flash

  • Home
  • দিনের খবর
  • ED: ইডি-র সমন পেয়ে হাজিরা, দুর্নীতি মামলায় মল্লিকার্জুন খাড়গেকে জেরা তদন্তকারী সংস্থার
Image

ED: ইডি-র সমন পেয়ে হাজিরা, দুর্নীতি মামলায় মল্লিকার্জুন খাড়গেকে জেরা তদন্তকারী সংস্থার

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই দুর্নীতি মামলায় কংগ্রেস নেতা মল্লিকার্জুনকে তলব করেছিল ইডি। সূত্রের খবর, ইডি-র সমন পেয়ে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন মল্লিকার্জুন খাড়গে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডি সূত্রের খবর, ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল, সেই মতো সোমবার হাজিরা দেন তিনি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top