News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister : সোমবার নতুন প্রধানমন্ত্রী ঠিক করবে পাক অ্যাসেম্বলি
Image

Prime Minister : সোমবার নতুন প্রধানমন্ত্রী ঠিক করবে পাক অ্যাসেম্বলি

ইসলামাবাদ, ১০ এপ্রিল (হি.স.) : মাঝরাতে টানটান নাটকে পতন হয়েছে ইমরান সরকারের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম। আগামীকাল সোমবারই পাক অ্যাসেম্বলি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তার পর স্থির হবে পরবর্তী পাক প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, আগামীকাল ১১ এপ্রিল সোমবার দুপুর ২টোর সময় হাউসের সদস্যরা আবার বৈঠকে বসবেন। তার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। অ্যাসেম্বলি অধিবেশনে সভাপতিত্ব করা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সিদিক জানান, রবিবার দুপুর ২টোর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টে নাগাদ শুরু হবে ‘স্ক্রুটিনি’। প্রথমে সোমবার সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। জানান, তার পর পরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানানো হয় অধিবেশন হবে সোমবার দুপুর ২ টোয়।

কে হবেন নতুন পাক প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও বাকিদের থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ইমরান সরকারের পতনের পর জানান, বদলার রাজনীতিতে বিশ্বাসী করেন না। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার দৌড়ে আছেন আর এক বিরোধী নেতা বিলাবল ভুট্টো।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026

এসসিও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী মোদির ভাবনার পুনরুল্লেখ ভারতের

বিশকেক, ২৪ জুলাই (আইএএনএস): সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্য দেশগুলির মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং…

ByByNews Desk Jul 24, 2026

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ…

ByByNews Desk Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026

ভারত-ইউরোপ বাণিজ্যে ‘গেম চেঞ্জার’ হতে পারে আইএমইসি, মার্কিন কংগ্রেসে জোরালো সমর্থন

ওয়াশিংটন, ২৪ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি)-এর পক্ষে জোরালো দ্বিদলীয় সমর্থন জানালেন মার্কিন আইনপ্রণেতা ও…

ByByNews Desk Jul 24, 2026

পাকিস্তানে দমন-পীড়নের ঘটনায় রাষ্ট্রপুঞ্জের নীরবতায় হতাশ ভারত

সংযুক্ত রাষ্ট্র, ২৪ জুলাই (আইএএনএস): পাকিস্তানে, বিশেষ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের ঘটনায় রাষ্ট্রপুঞ্জ (ইউএন)…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top