News Flash

  • Home
  • দেশ
  • Arrested : হাসখালিতে গণধর্ষণের জেরে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে
Image

Arrested : হাসখালিতে গণধর্ষণের জেরে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে

নদিয়া, ১০ এপ্রিল (হি. স.) : নদিয়ার হাসখালিতে গণধর্ষণের জেরে নাবালিকার মৃত্যুতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্রজগোপাল গোয়ালা হাঁসখালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে।

অভিযোগ, গত ৪ এপ্রিল ১৪ বছরের নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে মদ্যপান করায় ব্রজগোপাল। এরপর সে ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে নাবালিকাকে। রাতে এক মহিলাকে দিয়ে নাবালিকা প্রেমিকাকে বাড়ি পাঠিয়ে দেয় সে। অভিযোগ, এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকে নাবালিকা। ওদিকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় ব্রজগোপাল ও তার সাঙ্গপাঙ্গরা। মঙ্গলবার মৃত্যু হয় তার। এরপর দ্রুত নাবালিকার দেহ সৎকারে বাধ্য করে ব্রজগোপাল। এমনকী পুলিশে জানালে ফল ভালো হবে না বলে হুমকি দেয় সে। অবশেষে শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে মৃত কিশোরীর পরিবার। এর পরই ব্রজগোপালকে গ্রেফতারির দাবি ওঠে। রবিবার তাকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠেছে। হিন্দুস্থান সমাচার / সোনালি

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top