News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi : সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের, এ জন্য প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi : সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের, এ জন্য প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে হবে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): বই প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল নিশানা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কেও। শনিবার দিল্লির জওহর ভবনে আয়োজিত ‘দ্য দলিত ট্রুথ’ নামক একটি বই প্রকাশ অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, “সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের। সংবিধান বাঁচাতে হলে আমাদের প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতে হবে। কিন্তু সমস্ত প্রতিষ্ঠান আরএসএস-এর হাতে।”

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “এমন কিছু রাজনীতিবিদরা আছেন যারা ক্ষমতার পেছনে ছুটছেন। তাঁরা সবসময় ক্ষমতা অর্জনের বিষয়ে চিন্তাভাবনা করেন…আমি ক্ষমতার কেন্দ্রস্থলে জন্মগ্রহণ করেছি, কিন্তু সত্যি কথা বলতে, এতে আমার কোনও আগ্রহ নেই। বরং দেশকে বোঝার চেষ্টা করি।” রাহুলের কথায়, “মায়াবতী জি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেননি, আমরা তাঁকে জোট গঠনের বার্তাও দিয়েছিলাম, কিন্তু তিনি সাড়া দেননি। কাশীরাম জি উত্তর প্রদেশে দলিতদের কণ্ঠস্বর তুলেছিলেন, যদিও এটি কংগ্রেসকে প্রভাবিত করেছিল। এবার তিনি দলিত কণ্ঠের জন্য লড়াই করেননি, কারণ সেখানে সিবিআই, ইডি এবং পেগাসাস রয়েছে।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top