News Flash

  • Home
  • বিনোদন
  • সোনমের দিল্লির বাড়িতে চুরি, নগদ ও গয়না মিলিয়ে খোয়া গেল প্রায় দু’কোটি
Image

সোনমের দিল্লির বাড়িতে চুরি, নগদ ও গয়না মিলিয়ে খোয়া গেল প্রায় দু’কোটি

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সোনম কাপুর ও আনন্দ আহুজার বাড়িতে দুঃসাহসিক চুরি! দিল্লিতে সোনমের বাড়ি থেকে নগদ ও গয়না মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় দু’কোটি! তুঘলক রোড থানায় মামলা দায়ের করেছেন সোনমের শাশুড়ি প্রিয়া আহুজা। দিল্লি পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির কর্মচারীদের। নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিভাগ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

সোনম কাপুর ও আনন্দ আহুজার বাড়িতে মোট ২৫ জন কর্মচারী। তাঁদের মধ্যে ৯ জন কেয়ারটেকার, গাড়িচালক ও মালি। সকলকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। আনন্দের ঠাকুমা সরলা আহুজা জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি তিনি প্রথম চুরির বিষয়টি খেয়াল করেন। সে দিন নিজের আলমারি খুলে তিনি দেখেন, গয়না এবং নগদ উধাও। পুলিশে অভিযোগ দায়ের হয় ২৩ ফেব্রুয়ারি। অন্তঃসত্ত্বা সোনম এবং তাঁর স্বামী আনন্দ এই মুহূর্তে মুম্বইয়ে। তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top