News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : প্রকাশ্য দিবালোকে চুরির চেষ্টা, ধৃত চোর
Image

Thief : প্রকাশ্য দিবালোকে চুরির চেষ্টা, ধৃত চোর

আগরতলা, ৮ এপ্রিল : রাজধানী আগরতলা শহর সংলগ্ন ইন্দ্রনগর এলাকায় চুরি করতে এসে এক চোর হাতেনাতে ধরা পড়েছে। আটক চোরের নাম বিশ্বজিৎ পাল।

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন এলাকার একটি বহুতল বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিল। ওই সময় বিশ্বজিৎ পাল বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে। তাকে আটক করে স্থানীয় জনগণ উত্তম-মধ্যম দেন। তাতে সে গুরুতর ভাবে আহত হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আগত বিশ্বজিৎ পালকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা গেছে, ওই যুবক নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার যোগান দিতে সে এ ধরনের চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলেও জানা গেছে। পুলিশ তাদের নাম ধাম উদ্ধার করে তাদেরকে আটক করার জন্য তৎপরতা শুরু করেছে।

গত ১৫ দিনে ৮ বার সে চুরির ঘটনা সংঘটিত করেছে বলেও স্বীকার করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। উল্লেখ্য ইন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে গত বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশের ভূমিকায় স্থানীয় জনগণ অসন্তোষ ব্যক্ত করেছেন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top